ক্রিকেটার থেকে অভিনেতা, ১২ বার আইসিইউতে থাকা কে এই সলিল

বিনোদন 07 Dec 2025

ক্রিকেটার থেকে অভিনেতা, ১২ বার আইসিইউতে থাকা কে এই সলিল

ক্রিকেটার থেকে অভিনেতা, ১২ বার আইসিইউতে থাকা কে এই সলিল

ক্রিকেটার থেকে অভিনেতা—সলিল আনকোলার জীবনের এই যাত্রাপথের আড়ালে লুকিয়ে ছিল দীর্ঘ এক অন্ধকার অধ্যায়। নব্বইয়ের দশকের শেষ দিকে ক্রিকেট ক্যারিয়ার থেমে যাওয়ার পরই তিনি ক্রমে মদের নেশায় ডুবে যান। সম্প্রতি ইউটিউবার ভিকি লালওয়ানির সঙ্গে আলাপে সলিল জানান, এই নেশা তাঁকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে একটানা ২৪ ঘণ্টা জেগে থাকলে তিনি ২৪ ঘণ্টাই মদ খেতেন। তাঁর কথায়, ‘ওটাই ছিল আমার পালানোর পথ।’

ক্রিকেট ছাড়ার পর ‘কেহতা হ্যায় দিল’, ‘কোরা কাগজ’, ‘বিকরাল অউর গবরাল’সহ বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করলেও ব্যক্তিজীবনে চলছিল ভয়াবহ লড়াই। ১৯৯৯ থেকে ২০১১—টানা ১২ বছর তিনি ক্রিকেট দেখা পুরোপুরি বন্ধ রেখেছিলেন, কারণ খেলা তাঁকে কষ্ট দিত।

মাদকাসক্তির ভয়াবহতার কথা বলতে গিয়ে সলিল বলেন, ‘অনেকে ভাবে, এটা মজা করার অভ্যাস। এটা অভ্যাস নয়, এটা একটা রোগ।’ এরপরই যোগ করেন, ‘ঈশ্বর দয়ালু না হলে আমি ২০১৪ সালেই মারা যেতাম। তিনবার আমাকে মৃত ঘোষণা করা হয়েছিল। মোট ১২ বার আইসিসিইউতে ভর্তি হতে হয়েছে।’

মন্তব্য করুন (0)

এখনো কোনো মন্তব্য নেই।

NEWS BANGLADESH

সত্যর সন্ধানে সর্বদা

ঢাকা | Sunday, 07 December 2025 ক্যাটাগরি: বিনোদন রেজিঃ নং ০০০০ | মূল্য: ৫

ক্রিকেটার থেকে অভিনেতা, ১২ বার আইসিইউতে থাকা কে এই সলিল

ছবি: সংগৃহীত

ক্রিকেটার থেকে অভিনেতা—সলিল আনকোলার জীবনের এই যাত্রাপথের আড়ালে লুকিয়ে ছিল দীর্ঘ এক অন্ধকার অধ্যায়। নব্বইয়ের দশকের শেষ দিকে ক্রিকেট ক্যারিয়ার থেমে যাওয়ার পরই তিনি ক্রমে মদের নেশায় ডুবে যান। সম্প্রতি ইউটিউবার ভিকি লালওয়ানির সঙ্গে আলাপে সলিল জানান, এই নেশা তাঁকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে একটানা ২৪ ঘণ্টা জেগে থাকলে তিনি ২৪ ঘণ্টাই মদ খেতেন। তাঁর কথায়, ‘ওটাই ছিল আমার পালানোর পথ।’

ক্রিকেট ছাড়ার পর ‘কেহতা হ্যায় দিল’, ‘কোরা কাগজ’, ‘বিকরাল অউর গবরাল’সহ বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করলেও ব্যক্তিজীবনে চলছিল ভয়াবহ লড়াই। ১৯৯৯ থেকে ২০১১—টানা ১২ বছর তিনি ক্রিকেট দেখা পুরোপুরি বন্ধ রেখেছিলেন, কারণ খেলা তাঁকে কষ্ট দিত।

মাদকাসক্তির ভয়াবহতার কথা বলতে গিয়ে সলিল বলেন, ‘অনেকে ভাবে, এটা মজা করার অভ্যাস। এটা অভ্যাস নয়, এটা একটা রোগ।’ এরপরই যোগ করেন, ‘ঈশ্বর দয়ালু না হলে আমি ২০১৪ সালেই মারা যেতাম। তিনবার আমাকে মৃত ঘোষণা করা হয়েছিল। মোট ১২ বার আইসিসিইউতে ভর্তি হতে হয়েছে।’

মিজানুল ইসলাম ।

ঢাকা, মিরপুর ১ জামে মসজিদ এর পাশে । | মোবাইল: ০১৭০০০০০০০০

ইমেইল: newspaper@gmail.com | ওয়েবসাইট:

© 2026 NEWS BANGLADESH. সর্বস্বত্ব সংরক্ষিত।